নাটোর-১ আসনে প্রতিপক্ষের হামলায় আহত স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরে আলাদা আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধর ও পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। শনিবার দুপুরে নাটোর-১ ও শুক্রবার রাতে নাটোর-২ আসনে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের দুই সমর্থক আহতের খবর পাওয়া গেছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে লালপুর উপজেলার মাঝগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ। আহতরা হলেন- ওই এলাকার জবান উদ্দীনের ছেলে লিমন হোসেন আশিক ও জসিম উদ্দিনের ছেলে আজিম।
আহত লিমন বলেন, “শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মাঝগ্রাম আসলাম মোড়ে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলের সমর্থক খুদরত-ই-খুদা পনিরের নেতৃত্বে ঈগল প্রতীকের সমর্থক মুসা আলীকে (২৬) মারধর করা হয়। এ সময় তাকে নৌকার পক্ষে কাজ করার জন্য শাসানো হয়।” |
0 Comments