এ সময় ট্রাক প্রতীকের অনেকগুলো পোস্টার তারা ছিঁড়ে ফেলে এবং আমাদের মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দেয়।”





ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের পোস্টার ছিঁড়ে ফেলা এবং তার কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।

বুধবার রাতে সাভার থানা স্ট্যান্ড এলাকায় ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের উপস্থিতিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের।


এ ঘটনায় সাইফুল ইসলামের তিন সমর্থক আহত হয়েছেন। তারা হলেন-বিল্লাল হোসেন, হারুন অর রশিদ ও মো. শাহি। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।


আহত হারুন অর রশিদ বলেন, “রাতে থানা স্ট্যান্ডে আমরা ৪-৫ জন স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের পোস্টার লাগাতে যাই। এ সময় সেখানে প্রতিমন্ত্রী এনামুর রহমানের গাড়ি আসতেই তার অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে আমাদের ওপর চড়াও হন। কেন পোস্টার লাগাতে এসেছি, তার জন্য আমাদের হুমকি-ধামকি দিতে থাকে তারা।