২৪ ডিসেম্বর কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।
ঢাকা-১৯ আসনের দুই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে হামলা-ভাঙচুর ও কর্মী-সমর্থকদের মারধরের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনের কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
বুধবার ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান, সিনিয়র সহকারী জজ জাকির হোসেন এ কারণ দর্শাও নোটিস পাঠান।
আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০টায় তার কার্যালয়ে সশরীরে হাজির হয়ে তিনজনকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

0 Comments