লিফলেটের সঙ্গে ভোটারকে টাকা দেওয়ার অভিযোগ এনে কুষ্টিয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহা. আসাফ-উদ-দৌলা স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশ শনিবার বিকালে প্রার্থীর কাছে পাঠানো হয়েছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম।
তিনি আরও বলেন, সোমবার সকাল ১১টায় অনুসন্ধান কমিটির প্রধানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নাজমুল হুদার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই শোকজ করা হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল হক চৌধুরী ২৭ জানুয়ারি দুপুরে দৌলতপুর বাজারে সাধারণ ভোটারদের মাঝে প্রকাশ্যে টাকাসহ লিফলেট বিতরণ করেন। এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে।
0 Comments